ইসলামী আন্দোলনের নতুন প্রচার ও মিডিয়া উপকমিটি গঠন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিতে প্রচার প্রধান করা হয়েছে হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফকে।

Aug 12, 2026 - 19:40
 0  3
ইসলামী আন্দোলনের নতুন প্রচার ও মিডিয়া উপকমিটি গঠন
×

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নতুন এই উপকমিটির অনুমোদন দেন।

​বুধবার (১২ আগস্ট) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​পুনর্গঠিত এ কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম শরীয়াতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ প্রচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

​ঘোষিত উপকমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কবৃন্দ:

​ইউটিউব ও নিউ মিডিয়া: ইলিয়াস হাসান

​টক শো ও পডকাস্ট: মাওলানা মাসউদুর রহমান

​স্যোশাল মিডিয়া: হাসিব আর রহমান

​ফ্যাক্ট চেকিং ও ওয়েবসাইট: মু. সাইফুল ইসলাম

​আরবী বিভাগ: এরশাদুর রহমান

​ইংরেজি বিভাগ: ড. আবু হুরায়রা

​কন্টেন্ট ক্রিয়েশন: মাহবুব নাহিয়ান

​পাবলিক রিলেশন: আহমেদ সাব্বির

​প্রিন্ট ও ওয়েব মিডিয়া: শফিকুল ইসলাম

​ইলেক্ট্রনিক্স মিডিয়া: নাজিম উদ্দিন