ইরানে মার্কিন-ইসরায়েলি ব-র্বর-তা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে: অধ্যক্ষ ইউনুছ আহমাদ ​

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হা-ম-লা-র প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল বিক্ষোভ। আয়াতুল্লাহ খামেনি হ-ত্য-য়া-র নিন্দা জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি।

Mar 2, 2026 - 14:59
 0  5
ইরানে মার্কিন-ইসরায়েলি ব-র্বর-তা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে: অধ্যক্ষ ইউনুছ আহমাদ ​
×

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হা-ম-লা-র প্রতিবাদে রাজধানীতে বিশাল বি-ক্ষো-ভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার (২ মার্চ) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন:

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, "পবিত্র মাহে রমজানে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হা-ম-লা-য় অসংখ্য মুসলমান নি-হ-ত হওয়ার ঘটনা আমাদের স্তম্ভিত করেছে। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হ-ত্য-য়া করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে মি-সা-ই-ল হা-ম-লা-য় হ-ত্য-য়া করা বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।"

মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হওয়ার আশঙ্কা:

ইউনুছ আহমাদ আরও বলেন, "মার্কিন-ইসরায়েলি এই ব-র্বর-তা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে। এই সং-ঘা-ত বন্ধ না হলে ইসলামী আন্দোলন কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবে।"

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ:

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, "যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হা-ম-লা চালিয়ে শত শত নারী, পুরুষ ও শিশু হ-ত্য-য়া করেছে। এমনকি একটি স্কুলের শিশু শিক্ষার্থীদের হ-ত্য-য়া করে তারা চরম মানবতাবিরোধী অপরাধ করেছে। কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর এমন আ-ক্র-ম-ণ আমরা মেনে নিতে পারি না।"

বিশ্বযু-দ্ধে-র ঝুঁকি:

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, "যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা পৃথিবীকে নতুন এক মহা-যু-দ্ধে-র ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আরব বিশ্বের জনগণকে মার্কিন দ-খ-ল-দা-রি-ত্ব এবং ইসরায়েলের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান।"

বিক্ষোভ মিছিল:

সমাবেশ শেষে একটি বিশাল বি-ক্ষো-ভ মিছিল বায়তুল মোকাররম থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউজ বিল্ডিং চত্বরে এসে সমাপ্ত হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতী মোস্তফা কামাল, আলহাজ্ব আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ।