ধ*র্ষ*ণ ও চাঁ*দা*বা*জি মুক্ত নৈতিক ও কল্যাণরাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ: মুনতাছির আহমাদ।
আগামীর ছাত্র রাজনীতির ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় মুনতাছির আহমাদ বলেন, ধ*ষণ ও চাঁদাবাজিমুক্ত নৈতিক ও কল্যাণরাষ্ট্র বিনির্মাণে কাজ করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেছেন, ধ*র্ষ*ণ ও চাঁদাবাজিমুক্ত একটি নৈতিক ও কল্যাণরাষ্ট্র বিনির্মাণের লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের সংগঠন। এমন একটি আদর্শিক নেতৃত্ব তৈরি করা হচ্ছে, যারা ভবিষ্যতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে গেলেও কোনো ধরনের দুর্নীতি বা অপকর্মে লিপ্ত হবে না।
গতকাল দিবাগত রাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত “আগামীর ছাত্র রাজনীতির ভাবনা ও করণীয়” শীর্ষক আলোচনা সভা, অগ্রজ–অনুজ মিলনমেলা ও সাহরি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের মূল অংশ:
মুনতাছির আহমাদ তার বক্তব্যে বলেন, "আমরা এমন একটি নেতৃত্ব কাঠামো তৈরি করছি, যারা রাষ্ট্রের দায়িত্ব পেয়ে কখনো চুরি বা দুর্নীতি করবে না। তাদের দ্বারা কোনো মা-বোন নি*র্যাতিত হবে না এবং তারা চাঁদাবাজির মতো নোংরা রাজনীতির সাথে যুক্ত হবে না। ইনশাআল্লাহ, একটি আদর্শিক ও নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করব।"
উপস্থিত নেতৃবৃন্দ:
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিয়ান মুহাম্মদ ইমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক নগর দক্ষিণ সভাপতি আল আমিন সিদ্দিকী, সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সহ-সভাপতি সাইফ মুহাম্মদ আলাউদ্দিন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আশিকসহ সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সাহরি সম্পন্ন করা হয়।


