ফতুল্লায় পথচারীদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার বিতরণ
মাহে রমজান উপলক্ষে ফতুল্লার পাগলা বাজারে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখা।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখা।
বুধবার (৪ মার্চ) ১৪ রমজান বিকেলে ফতুল্লার পাগলা বাজার এলাকায় সংগঠনের থানা সভাপতি এম. মাসুম বিল্লাহ-এর নেতৃত্বে এই ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
রমজানের পবিত্রতা রক্ষা এবং রোজাদারদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে পাগলা বাজারের মোড়ে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি তাশফি মাহমুদ সিয়াম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরানসহ থানা পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, রমজান মাস ত্যাগের ও সহমর্মিতার মাস। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং রোজাদারদের সেবা করার লক্ষ্যে তারা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছেন। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


