এনায়েতনগরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লা থানার এনায়েতনগরে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগরে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। অদ্য ১৯ রমজান (৯ মার্চ, ২০২৬), সোমবার পঞ্চবটি এলাকায় এনায়েতনগর ইউনিয়ন শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ আবির হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুমিন হোসাইনের সঞ্চালনায় উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি হাজী সাইদুল ইসলাম। মাহফিলে বক্তারা রমজানের গুরুত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে ইসলামী আদর্শের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


