মাদরাসা পাঠ্যবইয়ে আকিদা সংযোজনসহ ৬ দফা দাবি ইসলামী ফ্রন্টের

মাদরাসা পাঠ্যবইয়ে আহলে সুন্নাতের আকিদা সংযোজন এবং মাওলানা রইস উদ্দিন হ*ত্যার বিচারসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

Mar 9, 2026 - 15:48
 0  8
মাদরাসা পাঠ্যবইয়ে আকিদা সংযোজনসহ ৬ দফা দাবি ইসলামী ফ্রন্টের
×

মাদরাসা পাঠ্যবইয়ে মদিনা শরিফ জিয়ারতসহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা পুনঃসংযোজন এবং মব সন্ত্রাসে নিহত মাওলানা রইস উদ্দিন **হত্যার** বিচারসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সোমবার (৯ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

​সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আব্দুস সামাদ লিখিত বক্তব্য পাঠ করেন।

অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন, "বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক ঐতিহ্যের ভিত্তি হলো আহলে সুন্নাতের আদর্শ। আউলিয়া কেরামের দেখানো সহনশীল ও মানবিক ইসলামের চেতনা আমাদের জাতীয় পরিচয়ের অংশ। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, পরিকল্পিতভাবে মাদরাসা শিক্ষার পাঠ্যবই থেকে এসব ঐতিহ্য ও বিশ্বাস বিকৃত বা সংকুচিত করা হচ্ছে।"

​তিনি আরও বলেন, সমাজে মব সন্ত্রাস এবং ধর্মীয় স্থাপনার ওপর হামলা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা জাতীয় সংহতির জন্য বড় হুমকি।

নতুন সরকারকে অভিনন্দন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার এই নবযাত্রায় সামাজিক ন্যায়বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ার নতুন অধ্যায় সূচিত হোক।" একই সঙ্গে বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানান তিনি।

ইসলামী ফ্রন্টের উল্লেখযোগ্য দাবিসমূহ:

১. মাদরাসা পাঠ্যবইয়ে মদিনা শরিফ জিয়ারত ও সুন্নী আকিদা পুনঃসংযোজন।

২. মব সন্ত্রাসে নিহত মাওলানা রইস উদ্দিন **হত্যাকাণ্ডের** সুষ্ঠু তদন্ত ও বিচার।

৩. ধর্মীয় স্থাপনার ওপর হা*মলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

৪. জাতীয় স্বার্থবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।

​সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।