২৫ জুলাই বগুড়ায় ইসলামী যুব আন্দোলনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ জুলাই বর্ণাঢ্য র্যালি, নৌকা ভ্রমণ, প্রীতি ফুটবল ম্যাচ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, নৌকা ভ্রমণ, প্রীতি ফুটবল ম্যাচ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ জুলাই (শনিবার) দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। র্যালিটি বগুড়া মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। পরে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সারিয়াকান্দির উদ্দেশে যাত্রা করবেন।
সারিয়াকান্দিতে পৌঁছে যমুনা নদীতে নৌকা ভ্রমণের আয়োজন করা হবে। একই সঙ্গে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় গানের আয়োজন রাখা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আ হ ম আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মদ সোহরাব হোসেন।
এ বিষয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মদ সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, "প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন শুধু আনুষ্ঠানিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করাই এর অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ইসলামী মূল্যবোধ, ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।"
তিনি আরও বলেন, "প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বগুড়া জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক শক্তি ও ভ্রাতৃত্ববোধ আরও সুসংহত হবে বলে আমরা আশা করছি। সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি


