মে দিবসে ইসলামী শ্রমিক আন্দোলনের বিশাল শ্রমিক সমাবেশ আজ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমনীতি ও শ্রমিকবান্ধব রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার দাবিতে বায়তুল মোকাররম উত্তর গেটে বিশাল সমাবেশ করছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ ১ মে (শুক্রবার) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিশাল 'শ্রমিক সমাবেশ' আয়োজন করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা, কল্যাণমুখী অর্থনীতি এবং শ্রমিকবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দাবিতে এই সমাবেশের ডাক দেয়া হয়েছে।
আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খলিলুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও জেলা/মহানগর পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং প্রচলিত পুঁজিবাদী ও শোষণমূলক অর্থব্যবস্থার বিপরীতে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নই এই সমাবেশের মূল লক্ষ্য।


