ফ্যাসিস্ট আমলের পুনরাবৃত্তি হলে যুবসমাজ প্রতিহত করবে: মুফতি মানসুর আহমদ সাকি

দেশে চাঁদাবাজি ও ধর্ষণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি।

Feb 28, 2026 - 21:14
 0  4
ফ্যাসিস্ট আমলের পুনরাবৃত্তি হলে যুবসমাজ প্রতিহত করবে: মুফতি মানসুর আহমদ সাকি
×

দেশে আবারো চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি বলেছেন, "ফ্যাসিস্ট আমলের পুনরাবৃত্তি হলে দেশের যুবসমাজ রাজপথে নেমে তা প্রতিহত করবে।"

​শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর টিকাটুলীর একটি রেস্টুরেন্ট অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে 'শরিয়াহ ভিত্তিক সমাজ বিনির্মাণে সিয়ামের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রতি হুঁশিয়ারি:

মুফতি মানসুর আহমদ সাকি বলেন, "আমরা সরকারকে সময় দিয়েছিলাম যেন পূর্বের ফ্যাসিস্ট আমলের পুনরাবৃত্তি না হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি চরম আকারে বৃদ্ধি পেয়েছে এবং ধর্ষণ আবারো ব্যাপক হারে বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে ইসলামী যুব আন্দোলন রাজপথে নামতে বাধ্য হবে।" তিনি সরকারকে অবিলম্বে এসব অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান:

সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, পীর সাহেব চরমোনাইর আহ্বানে যেকোনো আন্দোলন-সংগ্রামের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়তে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিতিবৃন্দ:

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহা. ওয়ালিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন হুজাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব এমদাদুল ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি শওকত ওসমানসহ বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।