ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আমীর পীর সাহেব চরমোনাই। সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

Jul 20, 2026 - 20:08
 0  8
ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
×

জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য জেলা ও মহানগর শাখার নবগঠিত নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

​অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং নবগঠিত উভয় কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর কমিটি:

নারায়ণগঞ্জ মহানগর শাখায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। কমিটির মূল দায়িত্বপ্রাপ্তরা হলেন:

​সভাপতি: মাওলানা দ্বীন ইসলাম

​সহ-সভাপতি: মুফতি মাসুম বিল্লাহ

​সেক্রেটারি: মুহাম্মাদ সুলতান মাহমুদ

​নবগঠিত নারায়ণগঞ্জ জেলা কমিটি:

অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলা শাখায় অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন:

​সভাপতি: আলহাজ্ব আব্দুর রশিদ

​সহ-সভাপতি: ফারুক আহমেদ মুন্সী

​সেক্রেটারি: মুফতি শিব্বির আহমাদ

​সম্মেলনে পীর সাহেব চরমোনাই নবনির্বাচিত নেতৃত্বের সাফল্য ও কল্যাণ কামনা করেন এবং নারায়ণগঞ্জ জেলায় ইসলামী আন্দোলনের দাওয়াত ও সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার দিকনির্দেশনা প্রদান করেন।