ইবি উপাচার্যের সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবি শাখার নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ, তিন দফা দাবি পেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিন দফা দাবি পেশ করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, হলের ফিক্সড মিল চার্জে সমতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল অটোমেশন চালুর দাবি।

Jul 25, 2026 - 17:44
 0  4
ইবি উপাচার্যের সাথে  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবি শাখার নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ, তিন দফা দাবি পেশ
×

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২৭ সেশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার দুপুর ০২.০০ টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ, প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের কাছে তিন দফা দাবি উপস্থাপন করা হয়।

সংগঠনের দাবিগুলো হলো:

১. শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা এবং তদন্তের দৃশ্যমান অগ্রগতি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা।

২. ৫ জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে ফিক্সড মিলের ক্ষেত্রে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সমহারে মিল চার্জ নির্ধারণ করা।

৩. বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে ডিজিটাল অটোমেশন ও আধুনিক ব্যবস্থাপনা চালু করা।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান সংগঠনের উত্থাপিত দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন রাহাত, সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।