জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আজ সোমবার রাত ১০টায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতারা।

Mar 2, 2026 - 21:13
 0  13
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
×

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (২ মার্চ) রাত ১০টায় রাজধানীর বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অবস্থান জানাতে এই জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। দলীয় সূত্র জানিয়েছে, সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।