বগুড়ায় জামায়াতের গণমিছিল, জুলাই গণহত্যার বিচারের দাবি

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বগুড়া মহানগর জামায়াতের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগর জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

Aug 1, 2026 - 19:40
 0  3
বগুড়ায় জামায়াতের গণমিছিল, জুলাই গণহত্যার বিচারের দাবি
×

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বগুড়ায় সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরী।

শনিবার বগুড়া মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

এসময় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন, ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম এবং শ্রমিক নেতা আনোয়ারুল ইসলামসহ অন্যান্য নেতারা।

বক্তারা গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান এবং জুলাই গণহত্যার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি হয়।