হ'ত্যা'চেষ্টা মামলায় গেজেটভুক্ত 'জুলাই যোদ্ধা' গ্রেফ'তার

ময়মনসিংহের হালুয়াঘাটে এক যুবককে কু'পিয়ে গুরুতর জখমের ঘটনায় দায়ের করা হ'ত্যা চেষ্টা মামলায় ওয়াসেল আহমেদ আজহার (৩০) নামের এক গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Jul 27, 2026 - 18:51
Jul 27, 2026 - 21:46
 0  3
হ'ত্যা'চেষ্টা মামলায় গেজেটভুক্ত 'জুলাই যোদ্ধা' গ্রেফ'তার
×

ময়মনসিংহের হালুয়াঘাটে এক যুবককে কু'পিয়ে গুরুতর জখমের ঘটনায় দায়ের করা হ'ত্যা চেষ্টা মামলায় ওয়াসেল আহমেদ আজহার (৩০) নামের এক গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাঁকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুকের একটি পেইজে এক ব্যক্তির মাদক সেবনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এমদাদুল হক মুকুলকে সন্দেহ করা হয়। এর জেরে গত ১৫ জুলাই রাতে ধুরাইল বাজারে ফুটবল খেলা দেখতে গেলে ধারালো অস্ত্র দিয়ে কু'পিয়ে তাঁকে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মুকুলের ভাই রোকন মিয়া চারজনের বিরুদ্ধে আদালতে হ'ত্যা চেষ্টা মামলা করেন। হালুয়াঘাট থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।