​কলাপাড়া উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন জননন্দিত ওয়ায়েজ মুফতী হাবিবুর রহমান মিসবাহ

মুরুব্বিদের নির্দেশ ও স্থানীয়দের দাবির মুখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ওয়ায়েজ ও ব্যবসায়ী মুফতী হাবিবুর রহমান মিসবাহ। সততা ও আমানতদারিতার সাথে উপজেলা পরিচালনার অঙ্গীকার করেছেন তিনি।

Mar 15, 2026 - 10:57
 0  140
​কলাপাড়া উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন জননন্দিত ওয়ায়েজ মুফতী হাবিবুর রহমান মিসবাহ
×

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশবরেণ্য ওয়ায়েজ, বিশিষ্ট লেখক ও সফল ব্যবসায়ী মুফতী হাবিবুর রহমান মিসবাহ। মুরুব্বিদের দিকনির্দেশনা এবং উপজেলার সর্বস্তরের জনগণের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় মুফতী হাবিবুর রহমান মিসবাহ বলেন, "মুরুব্বিদের নির্দেশ এবং উপজেলার সকল শ্রেণি-পেশার একটি অংশের জোর দাবিতে হয়ত উপজেলা নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছি ইনশাআল্লাহ।" তিনি এই নতুন যাত্রায় সকলের দোয়া, সুচিন্তিত পরামর্শ ও ঐকান্তিক সহযোগিতা কামনা করেছেন।

নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি কোনো গৎবাঁধা প্রতিশ্রুতির বদলে আমানতদারিতার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, "আর কিছু পারি আর না পারি, আল্লাহর দয়ায় কলাপাড়া উপজেলাকে ইতিহাসের সর্বোচ্চ সততা ও আমানতদারিতা দিতে পারব ইনশাআল্লাহ।"

উপজেলার উন্নয়ন নিশ্চিত করতে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, "উপজেলায় সরকারি-বেসরকারি বরাদ্দকৃত একটি পয়সারও হক নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ।"

​মুফতী হাবিবুর রহমান মিসবাহর এই ঘোষণার পর কলাপাড়া উপজেলার সাধারণ মানুষ ও তাঁর অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ধর্মীয় ও ব্যবসায়ী মহলে তাঁর এই প্রার্থিতা নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।