আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী এভারকেয়ারে ভর্তি, দোয়া কামনা

আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি মোহাম্মদ আলী হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্বজন ও ভক্তরা।

May 15, 2026 - 23:49
 0  1
আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী এভারকেয়ারে ভর্তি, দোয়া কামনা
×

আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৫ মে) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থতার বিবরণ:

মুফতি মোহাম্মদ আলীর খাস খাদেম মাওলানা ফয়জুর রহমান জানান, জুমার নামাজের পর হুজুরের হঠাৎ বুকে ব্যথা অনুভূত হলে প্রথমে তাঁকে আফতাবনগরের নাগরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি করানোর পর কিছুটা সুস্থ বোধ করলে তাঁকে বাসায় ফিরিয়ে আনা হয়। তবে দুপুরের খাবার শেষে আবারও তীব্র ব্যথা শুরু হলে দেরি না করে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরিচয় ও অবদান:

মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ দেশের শীর্ষস্থানীয় ও প্রখ্যাত আলেমদের অন্যতম। তিনি ফিদায়ে মিল্লাত সাইয়েদ মাহমুদ মাদানী (দা.বা.)-এর সুযোগ্য খলিফা। দ্বীনি শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের মহাসচিব এবং আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

​তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে আলেম সমাজ, ছাত্র ও ভক্তবৃন্দের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করা হয়েছে।