মুজিব-ইব্রাহিম পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা শাখা
আজ ৩১ আগষ্ট ২০২৬, সোমবার মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ইব্রাহিমের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার উদ্যোগে এক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ আগষ্ট ২০২৬, সোমবার মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ইব্রাহিমের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার উদ্যোগে এক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বিগত সময়ের কর্মকাণ্ডের পর্যালোচনা, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। শুরা সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিবেশনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা শেষে মুজিবুর রহমানকে সভাপতি এবং ইব্রাহিমকে সেক্রেটারী করে ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সহ-সভাপতি মাওলানা বশির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার অর্থ সম্পাদক হাফেজ নুরুল্লাহ, ইসলামী যুব আন্দোল বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার সভাপতি মাওলানা সালমান সাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজের সভাপতি মুহা. ইউনুস আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার সভাপতি মুহা. লাদেন সরকার আরোও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
অধিবেশনে বক্তারা বলেন, একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার আদায় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
নতুন কমিটির সভাপতি মুজিবুর রহমান এবং সেক্রেটারী ইব্রাহিম সংগঠনের সকল দায়িত্বশীল, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন। তারা আগামী সেশনে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার পাশাপাশি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে সংগঠনের কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শুরা অধিবেশনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে হোমনা উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


