ধর্ষক ও খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

নরসিংদীর মহিষাশুড়ায় কিশোরীকে ধ/র্ষণ ও হ/ত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। নেতৃবৃন্দ অপরাধীদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Feb 27, 2026 - 12:07
 0  37
ধর্ষক ও খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
×

নরসিংদীর মহিষাশুড়ায় কিশোরীকে পাশবিক ধ/র্ষণ ও পরবর্তীতে বিচার চাওয়ার অপরাধে নির্মমভাবে হ/ত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান।

​ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, “নরসিংদীর মহিষাশুড়ায় সংঘটিত বর্বরোচিত সংঘবদ্ধ ধ/র্ষণ ও হ/ত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, এটি গোটা জাতির জন্য লজ্জাজনক এবং নিরাপত্তাহীনতার চরম বহিঃপ্রকাশ। অপরাধীরা বারবার আইনের ফাঁক দিয়ে রেহাই পেয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া ও দুঃসাহসী হয়ে উঠছে।”

সর্বোচ্চ শাস্তির দাবি

​বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, ধ/র্ষণ ও খু/ন মানবতা ও সভ্যতার পরিপন্থী ঘৃণ্যতম অপরাধ। নারীর নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। তারা আরও বলেন:

​“ইসলামী শরীয়াহ ও প্রচলিত আইনের আলোকে এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। এটি কার্যকর না হলে সমাজ থেকে এই ব্যাধি নির্মূল করা সম্ভব হবে না।”

প্রশাসনিক গাফিলতি রোধে হুঁশিয়ারি

​অবিলম্বে জড়িত সকল অপরাধীকে গ্রে/প্তার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হ/ত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জোর দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে নি/হত কিশোরী আমেনার পরিবারের পুনর্বাসন এবং তদন্তে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বা প্রশাসনিক গাফিলতি দেখা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

ঘটনার প্রেক্ষাপট

​উল্লেখ্য, নরসিংদীর মাধবদী উপজেলায় ১৫ বছর বয়সী কিশোরী আমেনাকে ১৫ দিন আগে ধ/র্ষণ করা হয়েছিল বলে অভিযোগ করেছে তার পরিবার। গত বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, বিচারের জন্য যাওয়ার পথে সৎ বাবার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে হ/ত্যা করা হয়েছে।

​বিবৃতিতে দেশে চলমান অস্থিরতা ও অরাজকতার বিরুদ্ধে রাজপথে এবং আইনি পর্যায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার এবং নতুন সরকারকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান ছাত্র নেতৃবৃন্দ।