কওমি মাদরাসা নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর জবাব দেওয়া হবে: ইসলামী আন্দোলন

কওমি মাদরাসা ও জাকাত নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন নেতারা।

Feb 27, 2026 - 09:50
 0  15
কওমি মাদরাসা নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর জবাব দেওয়া হবে: ইসলামী আন্দোলন
×

কওমি মাদরাসা ও ইসলামি শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। এক যৌথ বিবৃতিতে নেতারা বলেছেন, কওমি মাদরাসার ভিত্তি দুর্বল করতে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।

​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারি হাজি আব্দুল আউয়াল মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

​বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “কওমি মাদরাসাগুলো সহিহ ইসলামের ধারক ও বাহক। এ দেশের ধর্মীয় শিক্ষা ও ইসলামি মূল্যবোধ রক্ষায় কওমি মাদরাসার ঐতিহাসিক ভূমিকা রয়েছে। যতদিন কওমি মাদরাসা টিকে থাকবে, ততদিন ইসলামকে বিকৃতভাবে ব্যবহার করা সম্ভব হবে না।”

জাকাত নিয়ে বিভ্রান্তির প্রতিবাদ

​কওমি শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বিবৃতিতে বলা হয়, একটি মহল পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে দ্বীন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ‘কওমি মাদরাসায় জাকাত দিলে আদায় হবে না’ কিংবা ‘কওমি আলেমরা কিছু জানেন না’—এ ধরনের বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও নিন্দনীয় বলে অভিহিত করেন তারা।

​নেতৃদ্বয় দাবি করেন, এই চক্রান্ত বাস্তবায়নে কিছু ‘পোষ্য দালালদের’ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, কওমি মাদরাসার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামপ্রিয় জনতাকে ঐক্যবদ্ধভাবে কঠোর জবাব দিতে হবে।

জনসাধারণের প্রতি আহ্বান

​বিবৃতিতে দেশের সচেতন ইসলামপ্রিয় জনতাকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে নেতারা বলেন, ইসলামি শিক্ষাব্যবস্থা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।