রোববার এনসিপির জাতীয় কনভেনশন: আলোচনায় অর্থনীতি, জ্বালানি ও জুলাই সনদ

জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার কাকরাইলে দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেবেন দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা।

May 2, 2026 - 21:33
 0  4
রোববার এনসিপির জাতীয় কনভেনশন: আলোচনায় অর্থনীতি, জ্বালানি ও জুলাই সনদ
×

দেশের চলমান সংকট নিরসন এবং রাষ্ট্রীয় সংস্কার ত্বরান্বিত করতে আগামীকাল রোববার (৩ মে) জাতীয় কনভেশনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট’ বিষয়ক এই কনভেনশনটি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দিনব্যাপী চারটি পর্বে অনুষ্ঠিত হবে।

​শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।

উদ্বোধনী সেশন (সকাল ৯টা - ১০টা):

এই সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন দলের যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার। প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ এবং রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। সেশনটি পরিচালনা করবেন জাবেদ রাসিন।

প্রথম সেশন (সকাল ১০টা - ১১টা ৩০ মিনিট):

এই পর্বে “অর্থনৈতিক পুনর্গঠন: দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান” বিষয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আলোচনায় অংশ নেবেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, ড. এম. মাসরুর রিয়াজ এবং বিডিজবস ডটকমের সিইও ফাহিম মাসরুর। মডারেটর হিসেবে থাকবেন মনিরা শারমিন।

দ্বিতীয় সেশন (সকাল ১১টা ৩০ মিনিট - দুপুর ১টা):

“জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক এই সেশনে সভাপতিত্ব করবেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্যানেলিস্ট হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীমউদ্দিন খান, ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সঞ্চালনায় থাকবেন আতিক মুজাহিদ।

তৃতীয় সেশন (দুপুর ২টা - ৩টা ৩০ মিনিট):

“মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার” বিষয়ে এই সেশনে সভাপতিত্ব করবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট আইনজীবী সারা হোসেন, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং সাংবাদিক আশরাফ কায়সার। সেশনটি পরিচালনা করবেন আব্দুল্লাহ আল আলামিন।

সমাপনী সেশন (বিকাল ৪টা - ৫টা ৩০ মিনিট):

“গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট” শীর্ষক এই গুরুত্বপূর্ণ সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে প্রধান আকর্ষণ হিসেবে দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা অংশ নেবেন। প্যানেলিস্ট হিসেবে থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মডারেটর হিসেবে থাকবেন আরিফুল ইসলাম আদীব।

​এনসিপির এই কনভেনশন থেকে দেশ পুনর্গঠনের একটি সমন্বিত দাবি ও রূপরেখা উত্থাপন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

​#NCP #NationalConvention #ReformBangladesh #JulySanad #BangladeshPolitics #EconomicRecovery #PressPoint