জুলাই শহিদ দিবসে বগুড়ার জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহিদ দিবস উপলক্ষে বগুড়ার সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখা। এ সময় জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Jul 16, 2026 - 11:49
 0  3
জুলাই শহিদ দিবসে বগুড়ার জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপির শ্রদ্ধাঞ্জলি
×

জুলাই শহিদ দিবস উপলক্ষে বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখা।

বুধবার (১৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার সভাপতি এম.এস.এ. মাহমুদ, সদর উপজেলা নির্বাচনে এনসিপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছাত্রনেতা জুহিনসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির জন্য এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের এই ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে।

জুলাই শহিদ দিবস উপলক্ষে দেশব্যাপী ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বগুড়াতেও এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।