নকলা উলামা ঐক্য পরিষদ, ৮নং চর অষ্টধর ইউনিয়নের নতুন কমিটি গঠন
শেরপুর জেলার নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়ন শাখা নকলা ওলামা ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৩টায় শিমুলতলী বাজার মসজিদে ইউনিয়নের ওলামায়ে কেরাম ও এলাকাবাসীর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
শেরপুর জেলার নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়ন শাখা নকলা ওলামা ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৩টায় শিমুলতলী বাজার মসজিদে ইউনিয়নের ওলামায়ে কেরাম ও এলাকাবাসীর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা ওলামা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ তারা আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা অলিউল্লাহসহ উপজেলা ওলামা ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত ওলামায়ে কেরাম ও এলাকাবাসীর সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি আরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাজহারুল ইসলাম সৌরভ।
সভায় বক্তারা বলেন, ইসলামের সঠিক প্রচার ও সমাজের কল্যাণে ওলামায়ে কেরামের ঐক্য এখন সময়ের দাবি। দল-মত নির্বিশেষে সকল আলেমকে এক কাতারে এসে কাজ করতে হবে। সমাজ থেকে কুসংস্কার, মাদক ও অন্যায়-অবিচার দূর করতে ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু ওয়াজ-নসিহত নয়, অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরতে হবে। বন্যা, ঘূর্ণিঝড়সহ যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
মসজিদ-মাদ্রাসাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদার করে যুবসমাজকে নৈতিকতা ও দ্বীনি শিক্ষায় গড়ে তুলতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে প্রশাসনের পাশাপাশি কাজ করার আহ্বান জানানো হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


