অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ জানালেন মামুনুল হক

স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি পদে সবচেয়ে যোগ্য বিবেচনা করেই ১১ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামুনুল হক।

Aug 9, 2026 - 19:13
 0  12
অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ জানালেন মামুনুল হক
×

বর্ষীয়ান রাজনীতিক কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। তাঁকে এই পদে মনোনয়ন দেওয়ার কারণ তুলে ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, "বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চলমান লড়াইয়ে ১১ দলের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও জুলাই বিপ্লবের চেতনার একজন বলিষ্ঠ ধারককে আমরা সর্বসম্মতিক্রমে প্রার্থী নির্বাচন করেছি।"

​রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কর্নেল অলির নাম ঘোষণা করা হয়।

​মামুনুল হক আরও বলেন, "আমাদের বিবেচনায় দেশের রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচন করতে পেরেছি। আমরা আশা করি, ১১ দলের বাইরেও বিএনপি সহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল তাঁর যোগ্যতার কথা স্বীকার করবে। ইনশাআল্লাহ, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আগামী দিনের বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দেবেন।"

​মনোনয়ন পেয়ে ১১ দলীয় ঐক্যজোট ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, "আমরা হারব না জিতব—সেটি বড় কথা নয়, মূল বিষয় হলো আমরা সবসময় জনগণের স্বার্থ রক্ষায় পাশে দাঁড়াব। একজন পরীক্ষিত মুক্তিযোদ্ধা হিসেবে আমার বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষাগত যোগ্যতার কোনো দাগ নেই। জীবনভর যে নীতি ধরে রেখেছি, নির্বাচিত হলেও জাতির সঙ্গে কোনো বেইমানি করব না।"

​একই প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, "আমরা দেশের কল্যাণের কথা চিন্তা করে সর্বাত্মক বিবেচনার মাধ্যমে সর্বোত্তম ব্যক্তিকেই বেছে নিয়েছি। আমরা মনে করি, সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত; তবেই গণতন্ত্র তার স্বাভাবিক গতি ও সুস্বাস্থ্য ফিরে পাবে।