রাষ্ট্রপতি পদে অলি আহমদের পক্ষে ১১ দলীয় জোটের মনোনয়নপত্র জমা

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

Aug 13, 2026 - 12:29
 0  3
রাষ্ট্রপতি পদে অলি আহমদের পক্ষে ১১ দলীয় জোটের মনোনয়নপত্র জমা
×

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দীনের কাছে এই মনোনয়নপত্র হস্তান্তর করা হয়।

​১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদের পক্ষ থেকে মনোনয়নপত্রটি জমা দেন জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ।

​মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক রাশেদ প্রধান, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটের একাধিক জ্যেষ্ঠ নেতাকর্মী।

​উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি পদে আজ ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।