জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই

১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পীর সাহেব চরমোনাই বলেছেন, বদর যুদ্ধ আমাদের জা*লিমের বাহ্যিক শক্তিমত্তা উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা যোগায়।

Mar 7, 2026 - 19:34
 0  1
জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই
×

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, বর্তমানের জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ঐতিহাসিক বদর যুদ্ধ একটি শাশ্বত প্রেরণার উৎস। ২ হিজরির ১৭ রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত এই যুদ্ধের মাধ্যমেই জা*লিম শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রনীতির বিজয় সূচিত হয়েছিল।

​আজ ৭ মার্চ (১৭ রমজান) ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

ঐতিহাসিক গুরুত্ব:

বিবৃতিতে পীর সাহেব বলেন, ইসলামের ইতিহাসে এটি প্রথম বড় যুদ্ধ। অত্যন্ত সীমিত শক্তি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিপুল বিশাল এক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং মহান আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছিলেন। এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে জালিমের বাহ্যিক শক্তিমত্তা কোনো বাধা হতে পারে না। এই পবিত্র দিনে তিনি রাসুলুল্লাহ (সা.) এবং সকল বদরী সাহাবায়ে কেরামের প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম পেশ করেন।

বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ:

বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, "শাসন পরিচালনায় এখন ন্যায় ও ইনসাফের বদলে হিংসা, লোভ ও সংহিংসতাই মূলনীতি হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো নিয়ম ও আইনের তোয়াক্কা করা হচ্ছে না। কিছু মানুষের খামখেয়ালির কারণে বিশ্বের শতকোটি মানুষ চরম বিপদে নিপতিত হচ্ছে। অগণিত মানুষের জীবন যাচ্ছে এবং নিষ্পাপ শিশুদের প্রাণহানি ঘটছে।"

বিজয় ও সংগ্রামের আহ্বান:

তিনি আরও বলেন, বর্তমানের এই অস্থিতিশীল বিশ্বব্যবস্থায় বদর যু*দ্ধ আমাদের বিজয়ের পথ দেখায়। আমাদের বাহ্যিক শক্তি-সামর্থ্য যতই কম হোক না কেন, যদি আমরা হকের ওপর অটল থেকে সংগ্রাম চালিয়ে যেতে পারি, তবে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত।