ইরান যুক্তরাষ্ট্রে হা-ম-লা চালাতে পারে এমন কোনো ইঙ্গিত ছিল না: পেন্টাগন

পেন্টাগন মার্কিন কংগ্রেসকে জানিয়েছে যে, আয়াতুল্লাহ খামেনিকে হ-ত্য-য়া-র আগে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওপর কোনো হা-ম-লা-র পরিকল্পনা বা প্রমাণ পাওয়া যায়নি।

Mar 2, 2026 - 12:27
 0  1.4k
ইরান যুক্তরাষ্ট্রে হা-ম-লা চালাতে পারে এমন কোনো ইঙ্গিত ছিল না: পেন্টাগন
×

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হ-ত্য-য়া-র আগে তেহরান যুক্তরাষ্ট্রের ওপর কোনো হা-ম-লা-র পরিকল্পনা করছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছে পেন্টাগন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সোমবার (২ মার্চ) এই তথ্য জানানো হয়েছে।

পেন্টাগনের গোপন ব্রিফিং:

রয়টার্স জানায়, মার্কিন কংগ্রেসের রুদ্ধদ্বার এক ব্রিফিংয়ে পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ব্যা-লিস্টিক মি-সা-ই-ল এবং প্রক্সি বাহিনীগুলো মার্কিন স্বার্থের জন্য ‘আসন্ন হু-ম-কি’ ছিল ঠিকই, কিন্তু তেহরান আগে থেকে মার্কিন বাহিনীর ওপর হা-ম-লা-র সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা করছিল—এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। এই বিষয়ে অবগত দুজন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স খবরটি প্রকাশ করেছে।

ট্রাম্প প্রশাসনের দাবিতে সন্দেহ:

পেন্টাগনের এই নতুন তথ্য ট্রাম্প প্রশাসনের আগের দাবির ওপর বড় ধরনের সন্দেহ তৈরি করেছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, তেহরান মার্কিন বাহিনীর ওপর ‘প্রতিরোধমূলক’ (প্রি-এমপ্টিভ) হা-ম-লা-র প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে গোয়েন্দা ইঙ্গিত ছিল। সেই তথ্যের ওপর ভিত্তি করেই শনিবার ইরানের ওপর শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অ-ভি-যা-ন।

বর্তমান পরিস্থিতি:

যৌথ এই অ-ভি-যা-নে ড্রোন ও মি-সা-ই-ল আছড়ে পড়ে তেহরানসহ ইরানের বড় শহরগুলোতে। ইরানও পাল্টা হা-ম-লা চালাচ্ছে, যার ফলে পুরো পশ্চিম এশিয়া জুড়ে এখন ভ-য়া-ব-হ যু-দ্ধে-র আবহ তৈরি হয়েছে। রোববার সকালে তেহরান নিশ্চিত করেছে যে, এই যৌথ হা-ম-লা-য় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন।

ইরানের নেতৃত্ব:

সর্বোচ্চ নেতার মৃ-ত্যু-র পর ইরানে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির সরকার জানিয়েছে, বর্তমানে প্রেসিডেন্টসহ তিন সদস্যের একটি কাউন্সিলের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সূত্র: রয়টার্স।