ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে সমোঝোতা করে অর্থনীতি ও আইন-শৃঙ্খলার উন্নয়ন করা যায় না : আইএবি ঢাকা মহানগর উত্তর

ব্যাংক ও প্রশাসনসহ সর্বত্র দলীয় লোক নিয়োগ দিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়নের দিকেই হাঁটছে সদ্য শপথ নেওয়া সরকার বলে মন্তব্য করেছেন অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

Feb 27, 2026 - 23:49
 0  2
ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে সমোঝোতা করে অর্থনীতি ও আইন-শৃঙ্খলার উন্নয়ন করা যায় না : আইএবি ঢাকা মহানগর উত্তর
×

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, সমোঝোতা বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গেলেও সেই সমোঝোতা দিয়ে অর্থনীতির উন্নয়ন বা আইন-শৃঙ্খলার উন্নতি ঘটানো সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ব্যাংক ও প্রশাসনসহ সর্বত্র দলীয় লোকদের নিয়োগ দিয়ে বর্তমান সরকার পুনরায় রাজনৈতিক দুর্বৃত্তায়নের পথেই হাঁটছে।

​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​জুলাই অভ্যুত্থানের চেতনা ও বর্তমান পরিস্থিতি

​মাওলানা মাসউদ বলেন, “সর্বত্র দলীয়করণ ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের মূলোৎপাটনেই ২৪-এর জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই গণআকাঙ্ক্ষার ওপর ভিত্তি করেই বিএনপি ভূমিধস বিজয় অর্জন করে ক্ষমতাসীন হয়েছে। কিন্তু বর্তমানে যেভাবে ধ/র্ষণ, চাঁদাবাজি, হ/ত্যা ও আধিপত্য বিস্তার চলছে, তাতে মনে হয় বিএনপি বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না।”

​অর্থনীতি ও আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ

​দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন:

​“ঋণখেলাপি, স/ন্ত্রাসী ও অযোগ্য লোকদের হাতে ক্ষমতা ও নিয়ন্ত্রণ দিয়ে দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলা সম্ভব নয়। দেশে বর্তমানে আইন-শৃঙ্খলার চরম অবনতি চলছে। ধ/র্ষণের পর কন্যাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হ/ত্যা করে ফেলে রাখা আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই নামান্তর।”

​নেতৃবৃন্দের উপস্থিতি

​ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতি ফরিদুল ইসলাম, ডাক্তার মুজিবুর রহমান, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মাসুম বিল্লাহ, মুফতি সাব্বির আহমেদ, আলহাজ্ব আলাউদ্দিন ও মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

​সভায় নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হলে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।