'ইনকিলাব বার্তা'র সাথে সাংগঠনিক সম্পৃক্ততা নেই ইসলামী আন্দোলনের: আইএবি মিডিয়া সেল
'ইনকিলাব বার্তা' ও 'প্রথম পাতা' নামক ফেসবুক পেজের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই। দলটির মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ইনকিলাব বার্তা' এবং 'প্রথম পাতা' নামক ফেসবুক পেজ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া জগতে পদার্পণ সংক্রান্ত একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এই তথ্যের কোনো ভিত্তি নেই বলে নিশ্চিত করেছে দলটির কেন্দ্রীয় প্রচার সেল।
ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিশিয়াল মিডিয়া শাখা 'IAB Media Cell' তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, 'ইনকিলাব বার্তা' কিংবা 'প্রথম পাতা' নামে কোনো নিউজ পোর্টাল বা ফেসবুক পেজের সাথে দলের কোনো ধরনের সাংগঠনিক সম্পৃক্ততা নেই। পোস্টটিতে ছড়ানো তথ্যটিকে 'ভুয়া' (FAKE) হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।
দায়িত্বশীল সূত্রে আরো জানা যায়, এই পেজগুলো থেকে বিভিন্ন সময় ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। এ ধরনের অসত্য তথ্য প্রচার ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।


