শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত ও উন্নয়ন কাজের জন্য শনিবার (২৫ এপ্রিল) সুনামগঞ্জের দিরাইয়ে ৯ ঘণ্টা এবং সিলেট নগরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিস্তারিত জানুন।

Apr 24, 2026 - 18:36
 0  28
শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
×

জরুরি মেরামত ও লাইনের উন্নয়ন কাজের জন্য শনিবার (২৫ এপ্রিল) সুনামগঞ্জের দিরাই উপজেলা এবং সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃপক্ষ জানিয়েছে।

সুনামগঞ্জের দিরাইয়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা দিরাই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সচল করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

সিলেট নগরে বিদ্যুৎ বিভ্রাট

অন্যদিকে, সিলেট নগরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর অধীনে মেরামত ও উন্নয়ন কাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

আওতাধীন এলাকাগুলো হলো:

​পাঠানটুলা ১১ ফিডার: পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট ও তৎসংলগ্ন এলাকা।

​বিমানবন্দর ১১ ফিডার: লাভলী রোড, তপোবন আ/এ, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আ/এ, লেকসিটিসহ আশপাশ এলাকা।

​বিউবো সিলেটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় জানিয়েছে, উন্নয়ন কাজ শেষ হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। জনদুর্ভোগের জন্য বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের সহযোগিতা ও ধৈর্য কামনা করেছে।