জাকাতের অর্থ মহব্বতের সঙ্গে কওমি মাদরাসায় দান করুন: মাওলানা শরীফ মুহাম্মদ

দেশের কওমি মাদরাসাগুলোর গোরাবা তহবিলে জাকাত ও সাধারণ দান দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্লেষক মাওলানা শরীফ মুহাম্মদ।

Feb 26, 2026 - 04:38
 0  118
জাকাতের অর্থ মহব্বতের সঙ্গে কওমি মাদরাসায় দান করুন: মাওলানা শরীফ মুহাম্মদ
×

মাওলানা শরীফ মুহাম্মদ

​এদেশের কওমি মাদরাসাগুলোর 'গোরাবা' (গরিব ও এতিম) তহবিলে আপনার জাকাতের অর্থ মহব্বতের সাথে দান করুন। একইসঙ্গে মাদরাসাগুলোর নির্মাণ, উন্নয়ন ও পরিচালন খাতে আপনার সাধারণ দানের টাকা দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিন।

​গত ২০০ বছরের ইতিহাসে এই দেশ ও উপমহাদেশের মুসলমানদের দ্বীনি শিক্ষা-দীক্ষা ও ঈমানি জীবনের ভিত্তি গড়ে দিয়েছে এই মাদরাসাগুলো। সরকারি অর্থানুকূল্য ও সাহায্য থেকে মুক্ত এই মহৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ জাতি ও সভ্যতার প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

​যারা ব্যাপকভাবে কওমি মাদরাসার প্রতি অর্থ সহায়তার হাত সংকুচিত করতে মানুষকে উৎসাহিত করে কিংবা কওমি মাদরাসার বিরুদ্ধাচরণ করে, তাদেরকে অবিশ্বাস করুন, সন্দেহ করুন এবং পরিত্যাগ করুন। যেকোনো পরিস্থিতিতে কওমি মাদরাসাগুলোর পাশে থাকা ঈমানি দায়িত্ব।

​কোথাও কোনো মাদরাসা পরিচালনায় পদ্ধতিগত কিংবা ব্যক্তি পর্যায়ে কোনো ত্রুটি-বিচ্যুতি কারো চোখে পড়লে, প্রতিষ্ঠানটিকে পরিত্যাগ না করে বরং সেটার সংশোধনে উদ্যোগ গ্রহণ করুন। তবুও কওমি মাদরাসাগুলোর পাশে থাকুন। কওমি মাদরাসার এই ধারাটি এদেশের মুসলিম উম্মাহর এক বিশাল আমানত।

​লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক ও বিশ্লেষক