বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

বিমানবন্দর সড়কে গণপরিবহনের বিশৃঙ্খলা, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং লেন শৃঙ্খলা না মানায় রোববার সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী সাধারণ মানুষ।

Aug 2, 2026 - 11:49
 0  3
বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী
×

রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে যানবাহনের অনিয়মিত চলাচল, চালকদের উসৃঙ্খলতা এবং যেখানে-সেখানে বেপরোয়া যাত্রী ওঠানামার কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এতে রোববার সকালে কর্মস্থলমুখী হাজার হাজার নগরবাসীকে দীর্ঘ সময় সড়কে আটকে থেকে চরম দুর্ভোগ ও মানসিক যন্ত্রণা পোহাতে হয়েছে।

​আজ রোববার (২ আগস্ট ২০২৬) সকাল থেকেই বিমানবন্দর সড়কের উত্তর-দক্ষিণ উভয় লেনে যানবাহনের অভূতপূর্ব চাপ ও ধীরগতি দেখা যায়।

​সরেজমিনে সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড় ৮টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে বনানী-কাকলি সিগন্যাল পর্যন্ত সড়কের পুরো অংশই যানজটে স্তব্ধ হয়ে পড়ে। একই সময়ে মাটিকাটা উড়ালসড়ক হয়ে ইসিবি চত্বর পর্যন্ত যান চলাচলে দীর্ঘ সারি তৈরি হয়, যা ধীরগতিতে অত্যন্ত ধীরে ধীরে এগোতে থাকে।

যেখানে-সেখানে স্টপেজ ও লেন না মানার প্রবণতা

​ট্রাফিক আইন অমান্য ও বিশৃঙ্খলার নানা রূপ পরিলক্ষিত হয়েছে সড়কটিতে। কুড়িল বিশ্বরোড এলাকায় দূরপাল্লার ও স্থানীয় গণপরিবহনগুলো নির্দিষ্ট বাস স্টপেজ উপেক্ষা করে মূল সড়কের মাঝখানেই যাত্রী ওঠানামা করায়। এছাড়া কুড়িল উড়ালসড়ক দিয়ে বিমানবন্দরমুখী হওয়া যানবাহনগুলোর চালকরা লেন শৃঙ্খলা তোয়াক্কা না করে যার যার মতো ওভারটেকিংয়ের চেষ্টা করায় যান চলাচল পুরোপুরি থমকে যায়।

​এর একপর্যায়ে কুড়িল বিশ্বরোড ছাড়িয়ে বনানী-কাকলি হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পর্যন্ত পুরো সড়কটিতে স্থবিরতা ছড়িয়ে পড়ে। বাস, সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সাধারণ যাত্রীদের।

সাধারণ যাত্রীদের ক্ষোভ ও প্রতিক্রিয়া

​একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার বদল হলেও সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বা ট্রাফিক আইন প্রয়োগে কার্যকর কোনো দৃশ্যমান পরিবর্তন এখনও আসেনি। গণপরিবহনগুলো যদি কেবল নির্দিষ্ট বাস স্টপেজে দাঁড়ায় এবং চালকেরা ন্যূনতম লেন শৃঙ্খলা মেনে চলেন, তবে এই নিত্যদিনের নরকযন্ত্রণা অনেকটাই কমানো সম্ভব।”

​অভিযোগ রয়েছে, সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশের সক্রিয় নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থার অভাব থাকায় চালকরা বারবার ট্রাফিক আইন অমান্য করে এই যানজট তৈরি করছেন।