শেরপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়
শেরপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি মানসুর আহমদ সাকী।
শেরপুরে ১৮ জুলাই শনিবার বিকাল ৩ টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ জেলা শহরের উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী আশেকে এলাহী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা: মনির হোসেন ও যুগ্ম সাধারণ আতাহারুল ইসলাম শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, সেক্রেটারি মুফতি ঈসমাইল জাফরী, দ্বীন কায়েম সংগঠনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ বাছির উদ্দিন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য মুফতি হুমায়ুন কবির, ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি আব্দুল মান্নাফ।
আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আতাহারুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি রেজাউল করিম , দফতর সম্পাদক সাইদুল ইসলাম এবং সহযোগী সংগঠনের জেলা

ও থানা নেতৃবৃন্দ।


