লটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, এলাকায় আনন্দের জোয়ার

শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে এনেছে বলে মনে করেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকাবাসী

Jul 12, 2026 - 15:32
Jul 12, 2026 - 15:54
 0  1
লটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, এলাকায় আনন্দের জোয়ার
×

কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী সাধারণ কোটায় বৃত্তি অর্জন করে বিদ্যালয় ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে। সম্প্রতি প্রকাশিত বৃত্তির ফলাফলে এ সাফল্যের খবর জানা যায়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— হাবিবা আক্তার হেলেনা (৪০৩৭২৩৯), পিতা হক মিয়া; তাজরিন আক্তার (৪০৩৭২৪০), পিতা মো. শফিকুল ইসলাম; মীম আক্তার (৪০৩৭২৪১), পিতা মো. বাদল মিয়া; মারিয়া আক্তার (৪০৩৭২৪২), পিতা মো. কালন মিয়া; ছামিয়া আক্তার (৪০৩৭২৪৩), পিতা মো. সোহেল মিয়া এবং তানভীর মাহতাব রাফি (৪০৩৭২৩৩), পিতা খালিল মিয়া।

শিক্ষার্থীদের এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসীর মধ্যে আনন্দের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করবে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা আগামী দিনেও মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবার এবং স্থানীয় সচেতন মহল তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। লটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সাফল্য এলাকায় শিক্ষার মানোন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন বলেন আমরা বিশ্বাস করি, এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে। সকল শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ, উত্তম চরিত্র ও দেশসেবার মানসিকতা গড়ে উঠুক—এই কামনা করি।