স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্কতা জানিয়ে রাজধানীতে একটি বিশাল প্রতিবাদী মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

Jun 23, 2026 - 16:10
 0  2
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত
×

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য, বিশৃঙ্খলা ও দেশবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্কতা ও তীব্র প্রতিবাদ জানিয়ে রাজধানীতে একটি বিশাল প্রতিবাদী মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

​আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরের পর বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই প্রতিবাদী মিছিলটি অনুষ্ঠিত হয়।

​মিছিলটি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার-এর যৌথ নেতৃত্বে শান্তিনগর কাঁচাবাজার এলাকা থেকে শুরু হয়। এরপর মিছিলটি কাকরাইল মোড়, নাইটিংগেল মোড়, পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড়, আজাদ প্রোডাক্টস এবং ফকিরাপুল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান:

মিছিল শেষে নয়াপল্টনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত ও জনবিচ্ছিন্ন স্বৈরাচারী শক্তি দেশে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। যেকোনো মূল্যে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। একই সাথে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।

​মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায় থেকে ব্যানার-ফেস্টুনসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি এবং মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ দক্ষিণ জোনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

​কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।