ইরান যু-দ্ধে সহায়তা না করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প; সম্পর্কের টানাপোড়েন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ না নেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই দেশের সম্পর্ক বদলে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন।

Mar 3, 2026 - 15:50
 0  27
ইরান যু-দ্ধে সহায়তা না করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প; সম্পর্কের টানাপোড়েন
×

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অ-ভি-যা-নে সরাসরি অংশ না নেওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, স্টারমার এই সংকটে যুক্তরাষ্ট্রকে যথাযথ সহযোগিতা করেননি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ মঙ্গলবার এই খবর জানিয়েছে।

ট্রাম্পের সমালোচনা:

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (স্টারমার) সহায়তাকারী ছিলেন না। আমি কখনো ভাবিনি যুক্তরাজ্যের কাছ থেকে এমন আচরণ দেখব। দুই দেশের সম্পর্ক এখন অনেকটাই বদলে গেছে।” ট্রাম্প আরও দাবি করেন, একসময় যে ব্রিটিশ-মার্কিন জোটকে তিনি ‘সবচেয়ে শক্ত’ মনে করতেন, তা এখন চাপের মুখে পড়েছে। তবে মধ্যপ্রাচ্যে যু-দ্ধ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র ব্রিটেনের ওপর নির্ভরশীল নয় বলেও তিনি মন্তব্য করেন।

স্টারমারের অবস্থান:

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কার জানিয়েছিলেন যে, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই সং-ঘা-তে যুক্তরাজ্য সরাসরি অংশ নেবে না। তবে তিনি মার্কিন বাহিনীকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। স্টারমার বলেন, ইরানের মি-সা-ই-লগুলো যেন বেসামরিক মানুষকে হ-ত্যা করতে না পারে, কেবল সেই উৎসমুখগুলো থামানোর লক্ষ্যেই তিনি এই অনুমতি দিয়েছেন।

ইউরোপীয় মিত্রদের ভূমিকা:

স্টারমার আরও জানিয়েছেন যে, ইরানের মি-সা-ই-ল নিক্ষেপ সক্ষমতা রোধ করতে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ফ্রান্স ও জার্মানিও প্রস্তুত আছে। তবে সরাসরি আ-ক্র-ম-ণে অংশ না নেওয়ার বিষয়ে ইউরোপীয় মিত্ররা একমত।

সম্পর্কের নতুন সমীকরণ:

ট্রাম্পের এই প্রকাশ্য সমালোচনা দুই দেশের ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, “আগে আপনার দেশের সঙ্গে আমাদের যে ধরনের সম্পর্ক ছিল, এখন তা অনেকটাই আলাদা।”

​সূত্র: আল-জাজিরা।