হরমুজ প্রণালী মুক্ত করতে মার্কিন জোটে যোগ দিতে পারে আমিরাত
হরমুজ প্রণালী পুনরুদ্বারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত; ইরানের সঙ্গে বর্তমান সম্পর্ক ছিন্ন হওয়ার দাবি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণমুক্ত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) মার্কিন পর্যবেক্ষক সংস্থা 'কাউন্সিল অন ফরেন রিলেসন্স'-এর এক অনলাইন অনুষ্ঠানে এই ইঙ্গিত দেন আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস। তিনি আরও স্পষ্টভাবে জানিয়েছেন যে, বর্তমানে ইরানের সঙ্গে আমিরাতের কোনো সক্রিয় যোগাযোগ নেই।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এর ফলে বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক বাজারে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় সমুদ্রপথটি পুনরায় চালু করতে আন্তর্জাতিক সামরিক জোটে আমিরাতের সম্ভাব্য অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।


