যুক্তরাষ্ট্রের অজেয় ৩ যু-দ্ধ-বি-মা-ন এখন মাটিতে

কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ স্ট্রাইক ইগল যু-দ্ধ-বি-মা-ন ভূপাতিত হয়েছে। সেন্টকম একে 'ভুলবশত' কুয়েতি আ-ক্র-ম-ণ বললেও ইরান একে নিজেদের সাফল্য দাবি করেছে।

Mar 2, 2026 - 21:06
 0  67
যুক্তরাষ্ট্রের অজেয় ৩ যু-দ্ধ-বি-মা-ন এখন মাটিতে
×

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আ-গ্রা-স-নে-র তৃতীয় দিনে মধ্যপ্রাচ্যের আকাশে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী ও আধুনিক তিনটি 'এফ-১৫ স্ট্রাইক ইগল' যু-দ্ধ-বি-মা-ন ভূপাতিত হয়ে মাটিতে আছড়ে পড়েছে। এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে তথ্যের লড়াই।

সেন্টকমের দাবি ও কুয়েতের ভুল:

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 'ভুলবশত' যুক্তরাষ্ট্রের এই তিনটি যু-দ্ধ-বি-মা-ন ভূপাতিত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। কুয়েত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করেছে।

ইরানের পাল্টা দাবি:

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে যে, কুয়েতে বিধ্বস্ত হওয়া মার্কিন যু-দ্ধ-বি-মা-নগুলো মূলত ইরানি মি-সা-ই-ল হা-ম-লা-র লক্ষ্যবস্তু ছিল। তেহরানের দাবি অনুযায়ী, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার আ-ক্র-ম-ণে-ই বিমানগুলো ধং-স হয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো কারিগরি তথ্য এখনো প্রকাশ করেনি।

অজেয় ইগলের প্রথম পতন:

আকাশপথের যু-দ্ধে-র ইতিহাসে এফ-১৫ স্ট্রাইক ইগলকে 'অজেয়' মনে করা হয়। এই বিমানটি এ পর্যন্ত শত্রুদেশের ১০৪টি বিমান ভূপাতিত করার রেকর্ড গড়লেও, আগে কখনো এটি নিজে ভূপাতিত হয়নি। শব্দের চেয়ে আড়াই গুণ বেশি গতিসম্পন্ন এই অত্যাধুনিক বিমানগুলোর ধ্বংস হওয়া মার্কিন বিমানবাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

কুয়েতের সক্ষমতা ও প্যাট্রিয়ট সিস্টেম:

প্রশ্ন উঠেছে, কুয়েতের কি মার্কিন বিমান ভূপাতিত করার সক্ষমতা আছে? বিশ্লেষকরা বলছেন, কুয়েত মূলত যুক্তরাষ্ট্রের তৈরি 'প্যাট্রিয়ট' (PAC-2 ও PAC-3) মিসাইল সিস্টেম ব্যবহার করে। ইরান-ইসরায়েল সং-ঘা-তে-র মধ্যে ইরানের পাল্টা হা-ম-লা ঠেকাতে কুয়েতে থাকা এই প্যাট্রিয়ট সিস্টেমগুলোই সক্রিয় রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা ভুল সংকেতের কারণে নিজেদের মিসাইল সিস্টেম থেকেই বিমানগুলো আ-ক্রা-ন্ত হতে পারে।

সূত্র: আল-জাজিরা ও সেন্টকম।