পাকিস্তানের সব ভিসা কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র

পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সব ধরণের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। করাচি কনস্যুলেটে সং-ঘ-র্ষে ২৪ জন নি-হ-ত হওয়ার পর এই সিদ্ধান্ত।

Mar 3, 2026 - 10:21
 0  1
পাকিস্তানের সব ভিসা কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র
×

পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় দেশটির সকল মার্কিন মিশনে ভিসা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং করাচি ও লাহোরের কনস্যুলেটসহ সকল কার্যালয়ে আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কোনো ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে না। সোমবার (২ মার্চ) মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক জরুরি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

​করাচিতে সং-ঘ-র্ষ ও প্রা-ণ-হা-নি:

মূলত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃ-ত্যু-র সংবাদকে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে ভ-য়া-ব-হ বি-ক্ষো-ভ ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে বি-ক্ষো-ভকারীরা প্রবেশের চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সং-ঘ-র্ষ বাধে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সং-ঘ-র্ষে নিরাপত্তা বাহিনীর গু-লি-তে অন্তত ২৪ জন নি-হ-ত হয়েছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ:

বিবৃতিতে মার্কিন প্রশাসন জানিয়েছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। একারণেই সাময়িকভাবে সকল ধরণের ভিসা কার্যক্রম ও রুটিন সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবারের পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

উত্তাল পাকিস্তান:

আয়াতুল্লাহ খামেনির নি-হ-ত হওয়ার ঘটনার প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। বিশেষ করে শিয়া প্রধান এলাকাগুলোতে মার্কিন বিরোধী স্লোগান ও বিক্ষোভের তীব্রতা অনেক বেশি। ইসলামাবাদের রেড জোনসহ গুরুত্বপূর্ণ এলাকায় আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

​বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যু-দ্ধে-র রেশ পাকিস্তানেও বড় ধরনের অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করছে, যার সরাসরি প্রভাব পড়ছে কূটনৈতিক সম্পর্কের ওপর।

​সূত্র: আল-জাজিরা।