নকলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোতা মিয়া গ্রেপ্তার

শেরপুরের নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর (কমিশনার) ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগ নেতা তোতা মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

Aug 18, 2026 - 11:41
 0  1
নকলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোতা মিয়া গ্রেপ্তার
×

শেরপুরের নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর (কমিশনার) ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগ নেতা তোতা মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে নকলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তোতা মিয়া নকলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি উপজেলার বাজারদী গ্রামের মৃত নুরু মিয়ার কনিষ্ঠ ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ তোতা মিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।