ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী

২৪ এর জুলাই আন্দোলনের স্মৃতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখা জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী করেন

Aug 3, 2026 - 22:58
Aug 3, 2026 - 22:59
 0  7
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী
×

আজ ৩ আগষ্ট ২০২৬ রোজ: সোমবার বাদ মাগরিব হোমনা পৌর সুপার মার্কেটে সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার উদ্যোগে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী করে।

২৪এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পুলিশ বাহিনী হাজারো ছাত্র জনতাকে গুলি করে হ'ত্যা করে। যার প্রেক্ষিতে পরবর্তীতে কোটা আন্দোলন রূপ নেয় স্বৈরাচার হাসিনা তাড়ানোর আন্দোলন। ২৪ এর কোটা বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী অঙ্গ সংগঠন সমূহ।

২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী অঙ্গ সংগঠন সমূহ কেন্দ্রীয় নির্দেশনায় আন্দোলনে বেগবান ছিল শুরু থেকে শেষ পর্যন্ত এবং অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন অনেকে চোখ হারিয়েছে এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছেন।

সেই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী অঙ্গ সংগঠন সমূহের অবদান ভিডিও চিত্রের মাধ্যমে জনতার সামনে প্রদর্শিন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখা। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখা এবং হোমনা উপজেলা শাখার নেতৃত্ববৃন্দ।সাধারণ মানুষ ছিল ও পথচারীরা আগ্রহ নিয়ে ভিডিও চিত্র দেখেন।