আওয়ামী লীগের হাতে সহযোদ্ধাদের রক্ত ঝরলে দায় বিএনপিকে নিতে হবে: সারজিস আলম

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা ও পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপি ও তারেক রহমানের কঠোর সমালোচনা করেছেন সারজিস আলম। জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের রক্ত ঝরলে দায় বিএনপিকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Feb 25, 2026 - 19:07
 0  41
আওয়ামী লীগের হাতে সহযোদ্ধাদের রক্ত ঝরলে দায় বিএনপিকে নিতে হবে: সারজিস আলম
×

জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা বিপ্লবীদের নিরাপত্তা এবং আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের হাতে যদি কোনো সহযোদ্ধার রক্ত ঝরে, তবে তার দায়ভার তারেক রহমান ও বিএনপিকে নিতে হবে।

​বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

​নির্বাচনী সমঝোতা নিয়ে গুরুতর অভিযোগ​ ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের একটি ছবি পোস্ট করে সারজিস আলম ২০২৬ সালের নির্বাচনের নেপথ্য চিত্র তুলে ধরেন।

তিনি লেখেন:"বিএনপি যখন দেখল এককভাবে তারা জাতীয় নির্বাচনে জিততে পারবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রতিটি আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপনে বৈঠক করল এবং অপরাধীদের জামিন ও সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিল।"

​সারজিস আলমের দাবি— বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একাংশ এবং বিদেশি এজেন্ট মিলে 'ইঞ্জিনিয়ারিং' নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠন করেছে।

পিলখানা হত্যাকাণ্ড ও শ্রদ্ধা নিবেদন নিয়ে ধিক্কার

​পিলখানা হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেছেন যে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সেনাবাহিনীর অফিসারদের খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো পিলখানা ট্র্যাজেডি নিয়ে 'মশকরা' করা ছাড়া আর কিছুই নয়।

বিএনপি নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা

​যে আওয়ামী লীগ ১৭ বছর বিএনপিকে নির্যাতন করেছে এবং বেগম জিয়াকে কারাবন্দি রেখে বিষপ্রয়োগ করেছে, সেই দলটিকে পুনর্বাসনের দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে ধিক্কার জানান সারজিস। তিনি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সতর্ক করে বলেন:

​"সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত-নিপীড়িত হন, তবে তার দায় আপনাদের নেতা তারেক রহমানকে নিতে হবে।"

সহযোদ্ধাদের নিরাপত্তা নিয়ে হুঁশিয়ারি

​জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের রক্তের মর্যাদা রক্ষায় অনড় অবস্থান জানিয়ে তিনি বলেন, "আমাদের কোনো সহযোদ্ধাকে যদি আওয়ামী লীগের কারণে পুনরায় খুন হতে হয় বা রক্ত দিতে হয়, তবে তার দায় তারেক রহমান ও বিএনপিকেই নিতে হবে।"