নকলায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা পূর্বপাড়া জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Aug 16, 2026 - 16:18
 0  4
নকলায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল
×

শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা পূর্বপাড়া জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) মাগরিবের নামাজের পর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকার মুসল্লিরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুর রশিদ, সদস্য আসাদুজ্জামান মিন্টুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়াকে আল্লাহ তায়ালা যেন  জান্নাতবাসী করেন এই মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।