হাবিবুল্লাহ সভাপতি, ইয়ামিন সেক্রেটারি—নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের নতুন কমিটি

বগুড়ার নন্দীগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মাওলানা মুহাম্মাদ হাবিবুল্লাহ ও সেক্রেটারি হাফেজ মাওলানা ইয়ামিন।

Aug 26, 2026 - 18:12
Aug 26, 2026 - 18:17
 0  4
হাবিবুল্লাহ সভাপতি, ইয়ামিন সেক্রেটারি—নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের নতুন কমিটি
×

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) জেলা সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা সেক্রেটারি অধ্যাপক এমাদুল হকের সঞ্চালনায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইউনুস আলী, প্রভাষক মীর মাহমুদুর রহমান ও ডা. এ.বি.এম. মোস্তফা কামাল পলাশ। জয়েন্ট সেক্রেটারি হিসেবে মাওলানা আলতাফ আলী এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে মাওলানা আব্দুস সালাম সরদার দায়িত্ব পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শাহজাহান আলী তালুকদার, সুলতান মাহমুদ, মাওলানা ইউসুফ আলী, আব্দুল আজিজ ও মাওলানা মুহাম্মাদ আব্দুর রশিদ। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ আবুল বাশার। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট রোকনুজ্জামানকে।
কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মুহাম্মাদ শাহীন আলম, অর্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে মিনহাজ আহমেদ এবং দাওয়াহ ও জনশক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মাষ্টার মিনারুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ছাত্র ও মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে হাফেজ কামরুল আরেফীন, শ্রম ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. মুহাম্মাদ আ. আজিজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে আলহাজ আব্দুর রাজ্জাক এবং নির্বাচন ও জনপ্রতিনিধি বিষয়ক সম্পাদক হিসেবে মুফতি মাইনুর হাসান দায়িত্ব পেয়েছেন।

সহ-প্রচার সম্পাদক হিসেবে মুহাম্মাদ আলী জিন্নাহ্, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মুহাম্মাদ দাউদ হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক হিসেবে মাওলানা শাহ্ আলম, সহ-অর্থ সম্পাদক হিসেবে আব্দুল গফুর তালুকদার এবং সহ-দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে মুহাম্মাদ আব্দুর রহীম দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটির সদস্য হিসেবে মুহাম্মাদ মোশারোফ হোসেন, মুহাম্মাদ লিয়াকত আলী ও মুহাম্মাদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট জেলা সম্মেলনের মাধ্যমে ২০২৭-২০২৮ সেশনের জন্য অধ্যাপক শফিকুল ইসলাম শফিককে সভাপতি এবং অধ্যাপক এমাদুল হককে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।