৮ই শাওয়াল নয়, এবার ৫ই শাওয়াল খুলছে চরমোনাই জামিয়া

চরমোনাই জামিয়ার শিক্ষা সচিব মাওলানা আব্দুল কাদের মাদরাসা খোলার নতুন তারিখ ঘোষণা করেছেন। আগামী ৫ই শাওয়াল থেকে শুরু হবে শিক্ষা ও ভর্তি কার্যক্রম।

Mar 22, 2026 - 15:55
 0  53
৮ই শাওয়াল নয়, এবার ৫ই শাওয়াল খুলছে চরমোনাই জামিয়া
×

চরমোনাই জামিয়ার শিক্ষা সচিব মাওলানা আব্দুল কাদের মাদরাসা খোলার নতুন সময়সূচি ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান, প্রতিবছর সাধারণত ৮ই শাওয়াল মাদরাসা খোলা হলেও বর্তমান প্রেক্ষাপটে এবার ৫ই শাওয়াল সকাল থেকেই জামিয়ার কার্যক্রম শুরু হবে।

​শিক্ষা সচিব জানান, নির্ধারিত দিন থেকেই ছাত্র ভর্তি, পরীক্ষা এবং অন্যান্য দাপ্তরিক কাজ শুরু হবে। একইসঙ্গে আসন্ন মাহফিলের প্রস্তুতিমূলক কাজেও ছাত্রদের অংশগ্রহণ ও সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। মাওলানা আব্দুল কাদের সংশ্লিষ্ট সকল ওস্তাদ ও ছাত্রদের ৫ই শাওয়াল সকালের মধ্যে মাদরাসায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

​নির্বাচন পরবর্তী ছুটির পর মাদরাসার শিক্ষা পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতেই এই আগাম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।