ধুনটে ইসলামী আন্দোলনের যৌথ সদস্য তারবিয়াত, প্রধান অতিথি আব্দুল হক আজাদ

বগুড়ার ধুনটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যৌথ সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর আব্দুল হক আজাদ।

Jul 3, 2026 - 22:50
 0  5
ধুনটে ইসলামী আন্দোলনের যৌথ সদস্য তারবিয়াত, প্রধান অতিথি আব্দুল হক আজাদ
×

বগুড়ার ধুনটে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে যৌথ সদস্য তারবিয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদত হোসেন।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সেক্রেটারি শাহীন আলম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হক আজাদ বলেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গঠনে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের সদস্যদের আদর্শিক ও নৈতিক উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন মন্টু এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদ।

এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সদস্য অংশগ্রহণ করেন।