কাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন মুফতি ফয়জুল করীম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে “জুলাই গণঅভ্যুত্থানে অর্জন ও ক্যাম্পাস লাইফে শরীয়াহ” শীর্ষক ইসলাহী আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। বিস্তারিত পড়ুন।
“জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ও ক্যাম্পাস লাইফে শরীয়াহ” শীর্ষক ইসলাহী মাহফিল ও মতবিনিময়ে থাকবেন শায়েখে চরমোনাই
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ইসলাহী আলোচনা ও মতবিনিময় সভা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “জুলাই গণঅভ্যুত্থানে অর্জন ও ক্যাম্পাস লাইফে শরীয়াহ”।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং প্রখ্যাত আলেমে দ্বীন, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।
আয়োজক সূত্র জানায়, নির্ধারিত আলোচনার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব থাকবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমসাময়িক জাতীয় রাজনীতি, নৈতিকতা, আদর্শিক শিক্ষা এবং ক্যাম্পাস জীবনে শরীয়াহভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা নিয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ, ধর্মীয় ও নৈতিক সচেতনতা সুদৃঢ় করার লক্ষ্যেই মূলত এ আয়োজন বলে নিশ্চিত করেছেন সংগঠনের দায়িত্বশীলরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের টিভি রুমে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সাধারণ শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে উপস্থিত থাকার জোর আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।


