দ্বি-বার্ষিক কাউন্সিল শেষে ইসলামী আন্দোলন বগুড়া জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৬ শেষে জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি ও সেক্রেটারিসহ নতুন নেতৃত্বের নাম প্রকাশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল শেষে বগুড়া জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টায় ফতেহ আলী ব্রিজ সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ নূরুন নবী। অধিবেশনে সভাপতিত্ব করেন আ.ন.ম. মামুনুর রশীদ।
অধিবেশন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বগুড়া জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেন।
বগুড়া জেলা কমিটি:
নতুন জেলা কমিটিতে অধ্যাপক শফিকুল ইসলাম শফিক সভাপতি এবং অধ্যাপক এমদাদুল হক সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
বগুড়া মহানগর কমিটি:
বগুড়া মহানগর কমিটিতে আ.ন.ম. মামুনুর রশীদ সভাপতি এবং অধ্যাপক জিয়াউর রহমান জিয়া সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বগুড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


