ঈদের মধ্যে বিভিন্ন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক প্রকাশ
ঈদের দিন দেশজুড়ে সড়ক ও রেল দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অব্যবস্থাপনা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ ।
ঈদের মধ্যে বিভিন্ন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ ২০২৬
ঈদের দিন দেশের বিভিন্ন প্রান্তে সড়ক ও রেল দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
রেলপথের অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ
আজ ২২ মার্চ সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কুমিল্লার পদুয়াবাজার রেলগেটে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তাতে কেবল লাইনম্যানের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই। এখানে সামগ্রিক ব্যবস্থাপনাগত ত্রুটি ও গাফিলতি খতিয়ে দেখা জরুরি। রেলওয়ের অব্যবস্থাপনার কারণে ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষের জীবনহানির এই ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
সতর্কতার আহ্বান ও সমবেদনা
বিবৃতিতে মহাসচিব ঈদ পরবর্তী যাতায়াতে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানান এবং যেকোনো ধরনের ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করা হয়।
একইসাথে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।


