ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান।
আজ ২৪আগস্ট, সোমবার উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মেঘনা উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষা ২০২৬ এ উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য "কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬" আয়োজন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মেঘনা উপজেলা শাখার সভাপতি রেদোয়ান হোসেন রিয়াদ এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্যে রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম খলিল, বিশেষ বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ, আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি সাইফুল্লাহ সাইফ, ইসলামী ছাত্র আন্দোলন, সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি ইউনুছ আহাম্মদ, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মেঘনা উপজেলা শাখার সহ-সভাপতি জনপ্রতিনিধি ইকবাল হোসেন মেম্বার, সেক্রেটারি মুহাম্মদ মাহবুব আলম, ইসলামী যুব আন্দোলন, মেঘনা উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান সাঈদ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, মেঘনা উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মাওলানা মাইনুদ্দীন আহমেদ, কুমিল্লা-১ আসনে হাতপাখা প্রতীকের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা আল-আমিন হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মেঘনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাইয়ুম হাসান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেয় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


