নৈতিক ও মূল্যবোধ শিক্ষার অভাবে দেশে অপরাধ প্রবণতা বাড়ছে: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

নৈতিক ও মূল্যবোধ শিক্ষার অভাবে দেশে কিশোর গ্যাং, খুন ও ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

May 19, 2026 - 21:36
 0  5
নৈতিক ও মূল্যবোধ শিক্ষার অভাবে দেশে অপরাধ প্রবণতা বাড়ছে: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
×

নৈতিক ও মূল্যবোধ শিক্ষার অভাবে দেশে অপরাধ প্রবণতা বেড়েই চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

​তিনি বলেন, "ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে তরুণ সমাজ মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। সমাজে খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ভয়াবহ ঘটনা অহরহ ঘটছে। এমনকি মাদকের টাকার জন্য বাবা-মাকে হত্যার মতো নির্মম ঘটনাও আমরা দেখতে পাচ্ছি।" এই পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষার সকল স্তরে নৈতিক ও ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি জানান তিনি।

​আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন— নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, গোলামুর রহমান আজম, মো. আবদুর রহমান এবং গাজী নাজিমুদ্দিন প্রমুখ।

​জরুরি সভায় মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং নৈতিক শিক্ষার প্রসারে ধর্মীয় নেতাদের সংস্পর্শ ও ধর্মীয় আলোচনার ব্যবস্থা করার ওপর বিশেষ জোর দেন।

​একইসঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, "রাষ্ট্র সংষ্কারে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়িত হলে দেশ থেকে অনেকাংশে দুর্নীতি বন্ধ হবে এবং দেশের বিচার ব্যবস্থা তার আপন অস্তিত্ব ফিরে পাবে।